একবার এক বৃদ্ধকে তাঁর কথাবার্তায় মুগ্ধ হয়ে এক নারী নিজের বাড়িতে খাবারের নিমন্ত্রণ জানালেন। বৃদ্ধ সেই নিমন্ত্রণ গ্রহণ করে তাঁর বাড়ির দিকে রওনা হলেন।
রাস্তায় যখন মানুষজন তাঁকে ওই নারীর সঙ্গে যেতে দেখল, তখন এক ব্যক্তি এগিয়ে এসে বলল—
“আপনি এই নারীর সঙ্গে কীভাবে যাচ্ছেন?”বৃদ্ধ বললেন যে তিনি ওই নারীর নিমন্ত্রণে খাবার খেতে তাঁর বাড়িতে যাচ্ছেন। এটা শুনে লোকটি বলল—
“আপনি ওই নারীর বাড়িতে যাবেন না, এতে আপনার খুব বদনাম হবে, কারণ এই নারী চরিত্রহীন।”লোকজনের কথা সত্ত্বেও বৃদ্ধ থামলেন না। কিছুক্ষণের মধ্যেই এ কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের প্রধানও দৌড়ে এসে বৃদ্ধকে অনুরোধ করতে লাগলেন যেন তিনি ওই নারীর বাড়িতে না যান।এত বিতর্ক দেখে বৃদ্ধ সবাইকে শান্ত থাকতে বললেন। তারপর হাসিমুখে প্রধানের একটি হাত নিজের হাতে শক্ত করে ধরে বললেন—
“এখন বলো তো, তুমি কি তালি বাজাতে পারো?”প্রধান বলল—
“এক হাতে আবার তালি বাজে নাকি!”এ কথা শুনে বৃদ্ধ বললেন—
“যেমন এক হাতে তালি বাজে না, তেমনি একটি নারী কখনও একা ‘চরিত্রহীন’ হতে পারে না— যতক্ষণ না কোন পুরুষ তাকে বাধ্য করে। চরিত্রহীন পুরুষই একজন নারীকে চরিত্রহীন করে তোলে।”তা সত্ত্বেও এই তথাকথিত ‘পুরুষতান্ত্রিক সমাজে’ পুরুষেরা নিজেদের ভুয়া অহংকারে নারীকে কেবল ভোগের বস্তু মনে করে। এবং ভুলে যায় যে যাকে সে ‘চরিত্রহীন’ বলে দোষারোপ করছে— তার দায় প্রকৃত অর্থে সেই পুরুষেরই।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








