তাঁর সামনে বসে থাকা দুইজন বিদেশি মহিলা তাঁর পোশাক নিয়ে মন্তব্য করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে তাঁদের নজর পড়ে স্বামীর হাতে থাকা দামী ঘড়ির দিকে।
তাঁরা ঠিক করলেন তাঁকে ফাঁদে ফেলবেন। তাঁদের মধ্যে একজন তাঁর কাছে গিয়ে বলল, “ঘড়িটা আমাদের দিয়ে দাও, না হলে আমরা পুলিশ ডাকব এবং বলব যে তুমি আমাদের বিরক্ত করছ।”
স্বামীজি বধিরের অভিনয় করে ইশারায় বোঝালেন যে তিনি কিছু শুনতে পাচ্ছেন না। মহিলারা ইশারায় বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অনেক চেষ্টা করেও তাঁরা বুঝাতে পারলেন না।
তারপর স্বামীজি বিনয়ের সাথে ইশারায় বললেন, তারা যা বলতে চান, সেটা যেন একটি কাগজে লিখে দেন। মহিলারা সব কথা একটি কাগজে লিখে তাঁকে দিলেন।
এবার স্বামীজি শান্তভাবে বললেন, “এখন পুলিশ ডাকুন।”
এটাকেই বলে “ঠগ লাইফ” 😄
~~~ ফেসবুক থেকে ###








