আমি যদি ভুল না করে থাকি, এই লোক আমার শিক্ষক ছিল।
২০১৭/২০১৮ সালে যখন আমি ঢাকার নতুনবাজার এলাকায় আশরাফিয়া মাদ্রাসার ছাত্র তখন সে কিতাবখানার শিক্ষক ছিল।
ওই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা সে খুব বিখ্যাত লোক। ফরীদ উদ্দীন মাসুদ। উনি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন। এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠতার জন্য বদনামও আছে।
সবথেকে বড় কথা হইল, ওই মাদ্রাসার যে মুহতামিম, সে একটা পাক্কা চোর, এবং জানোয়ার। এবং বেশিরভাগ শিক্ষকই ছিল অযোগ্য এবং ধান্দাবাজ। ওই মাদ্রাসায় আর পড়ি না সে জন্য না।
খুব বিপদে পড়ে ওই মাদ্রাসায় আমাকে পড়তে হইছিল। এবং যেসব অভিজ্ঞতা হইছে সেইসব ভয়াবহ।
ওই মাদ্রাসার নাজেমে তালিমাত একটা ভণ্ড ছিল। তাকে নিয়ে আমি একটা গল্পও লিখছিলাম। খুব রাগ করে। প্রায় বিনা কারণে আমাকে মারছিল। গল্পের নাম ছিল কানার হাটবাজার।
মূল কথায় আসি, এই হুজুরের চেহারা প্রথমে খেয়াল করি নাই।
আজ দেখে মনে হলো চেনা চেনা লাগে।
আবার বাড়িও নেত্রকোনা। সব মিলায়া মনে হচ্ছে, এটা সেই লোকই।
সে আমাদের কী পড়াইতো মনে করতে পারতেছি না।








