গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রোড এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে হোটেল মালিকদের ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।
বৃহস্পতিবার (১৪ মে) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি পৃথক মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট হোটেল মালিকদের মানসম্মত ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







