Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

সার্টিফিকেটের চেয়ে বড় যে শিক্ষা

admin by admin
May 15, 2026
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

 

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা
চলছে। হাসি-ঠাট্টা হচ্ছে। ঢাবিতে আদৌ পড়েছেন কি-না তা নিয়েও প্রশ্ন উঠছে।
পক্ষে-বিপক্ষে বয়ান হাজির করার চেষ্টা চলছে। বিপক্ষদল বিদ্রুপ করতে চায়।
পক্ষদল ভর্তি রেজিস্ট্রার দেখিয়ে প্রমাণ করতে চায়। সহপাঠীদের যিনি
বিশ্ববিদ্যালয়ের বারান্দায় তারেক রহমানের ফাইল কুড়িয়ে পেয়েছিলেন তিনিও
নেটিজেনদেরকে স্মৃতি জানিয়ে গেলেন। ঢাবিতে প্রধানমন্ত্রীর ছাত্রজীবনের
অল্পদিনের গল্পের স্মৃতি কেমন ছিল? তরুণদের হৃদয় তা জানতে চায়।

এসবে আমার ইন্টারেস্ট নাই। আমার চোখ বাংলাদেশের কথিত শিক্ষিত
পণ্ডিতদের কর্মকান্ডে। এমফিল, পিএইচডি ডিগ্রিধারীদরে ব্যবহারে।
বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারীদের অনেকেই চোর, ঘুষখোর। ব্যবহার চাড়াল-
চন্ডালের মতো। কাঁচা মিথ্যা বলায় ওস্তাদ। সত্যকে মিথ্যা বানাতে, তোষামোদিতে
এমনকি দালালিতে তারা ওস্তাদ লেভেলের লোক। স্তাবকতায় সার্টিফিকেট
থাকলে তাতেও তারা দেশসেরা হতো! স্ত্রীকে নির্যাতন করে, গৃহকর্মীকে রেইপ
করে, চরিত্র নিলামে তুলে- শিক্ষিতদের মধ্যে এই সংখ্যাটি অশিক্ষিতদের চেয়ে
বেশি। এই যে দেশের এতো ক্ষতি, বরাতের বারোটা- এর অধিকাংশ শিক্ষিতদের
দ্বারাই হয়েছে। এদের অধিকাংশই আবার বিদেশ থেকে ডিগ্রিধারী! এদেশের অর্থ
বিদেশে পাচারের পথঘাট তারাই ভালো চেনে।

দুর্নীতিবাজদের তালিকা পড়ুন- প্রায় সবাই উচ্চশিক্ষিত। ঋণখেলাপীদের
অধিকাংশই সর্বোচ্চ ডিগ্রিধারী। ঘুষখোর, চোরাকারবারি, দুর্নীতিবাজ এবং
মজুদদারি – সর্বত্রই উচ্চশিক্ষায় শিক্ষিতদের রমরমা বিচরণ। নারীকে হেয়
করা, অধীনদের অপমান করা, অন্যের নামে পরচর্চা করা কিংবা সহকর্মীদের
ক্ষতি করাতে যাদের নাম অগ্রে আসে তারা উচ্চমার্গের শিক্ষিতই বটে। দেশ

নিয়ে যত ষড়যন্ত্র তত্ত্ব, দেশের স্বার্থ বিক্রি করা, ভিন্ন দেশের এজেন্ডা
নিজের দেশে বাস্তবায়ন করা- এসবে যাদের নাম জড়িত তাদের কাউকে কম
শিক্ষিতের তালিকায় পাওয়া যায় না। স্বার্থ হাসিলে জন্য স্ত্রী-কন্যাকেও যারা
বিক্রি করে দিতে পারে, দেশের সার্বভৌমত্ব যাদের দ্বারা অনিরাপদ হয়ে ওঠে
কিংবা দেশের শান্তি-শৃঙ্খলা যাদের চালচলনে ব্যাহত হয় তারাও কথিত শিক্ষিতই
বটে। তবে মজার ব্যাপার, আরও কিছু শিক্ষিত মানুষ দেশটাকে ঠিক রাখতে জীবন
বাজি রাখে। স্যালুট তাদেরকে।

মাননীয় প্রধানমন্ত্রীর ঢাবি থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নাই। তবে
তিনি সংসদে দাঁড়িয়ে কারো বংশের তালিকা ধরে বিষোদগার করেন না। বক্তৃতার
মঞ্চেও কাউকে অপমান করেন না। স্ত্রী'র মাথায় ছাতা ধরতে ভুলেন না।
কন্যাকেও সময় দিতে ভুল হয় না। যে মানুষটি প্রধানমন্ত্রী হয়েও বড়দেরকে
শ্রদ্ধা করতে, ছোটদেরকে স্নেহ দিতে কার্পণ্য করেন না- সার্টিফিকেট সর্বস্ব
শিক্ষার চেয়েও ব্যক্তিত্বের এই শিক্ষাকে আমার কাছে অনেক বড় কিছুই মনে
হয়। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন পারস্পরিক শ্রদ্ধাবোধের এই সংস্কৃতি
অনুপস্থিত ছিল। যা তারেক রহমান আবার ফিরিয়ে আনতে পেরেছেন বলে
দৃশ্যমান।

দীর্ঘ পরবাস জীবন থেকে জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী
মনোনীত হওয়ার পরের প্রায় প্রত্যেকটি মুভমেন্ট অবজারভেশনের চেষ্টা
করেছি। কখনোই ক্ষমতাকে বড় করে দেখতে দেখেনি। তিনি মানুষকে বড় করে
দেখার বোধ নিয়ে এসেছেন। ছোট-বড় কত মানুষকে কাছে ডেকেছেন, কথা বলেছেন,
হাত মিলিয়েছেন। সমালোচকগণ বলছে, এসব ভোটের হিসাব! তাদেরকে বলতে ইচ্ছা
করে, যদি এসব নিছক ভোটারদের মন জয় করার জন্যেও হয় তবুও যেন দেশের
সব রাজনীতিবিদ এটাই অনুসরণ করে। সাধারণ মানুষ আসলে সম্মান চায়। ভাত-
কাপড়ের ব্যবস্থা সব আমলে যার যারটা নিজেকেই করতে হয়েছে। কেউ একজন

বলেছিল, কেউ যদি দেশান্তরীণ হতেও বাধ্য হয় তবে সে যেন বিশ্বের কোনো এক
সভ্য দেশে সময় কাটায়। তাতে অন্তত ভালো কিছু শেখার সুযোগ হবে।

বয়সের ফ্রেমে সাতান্নোর্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান সাতাশ বছরের
তরুণদের আদর্শ হয়ে উঠছেন- এটা বাংলাদেশের রাজনীতির জন্য আশাব্যঞ্জক।
দেশের সামর্থ্য ও সীমানার ষড়যন্ত্রের জন্য সরকারের পথচলা ততটা সহজ হবে
না, জনগণের সবপ্রত্যাশা পূরণও সম্ভব হবে না তবে প্রধানমন্ত্রী যে সজ্জন
রাজনীতি শুরু করেছেন তা বিবেকবানদেরকে আশাবাদী করে তুলছে। সার্টিফিকেট
সর্বস্ব শিক্ষিত-অশিক্ষিতের যে বিতর্ক দিয়ে চারদিকে কালিমা লেপনের চেষ্টা
চলছে তা অশিক্ষিত বিবেকের প্রসাধন। প্রকৃতার্থে শিক্ষিতজন এই কু-বিতর্কে
অংশগ্রহণ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথিত
কতিপয় সার্টিফিকেটধারী শিক্ষিতদের চেয়ে বহুগুণ ভালোকাজ করে চলছেন।
ব্যবহারেই তার পরিচয় দিচ্ছেন।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।
raju69alive@gmail.com

Post Views: 178

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d