রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে ৩ হাজার ৭৮৯ পিস ইয়াবাসহ ফারুক আহম্মেদ (৩৩) নামে
এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর
মহানগরের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। এর আগে সোমবার রাতে রংপুর-
লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড় থেকে তাকে আটক করা হয়। ফারুক আহম্মেদ
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্যকদম গ্রামের রহমত আলীর ছেলে। লালমনিরহাটের কাকিনা
থেকে মহিপুর হয়ে রংপুরের দিকে একটি মাদকের বড় চালান আসছে এমন গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশের একটি দল রংপুর-লালমনিরহাট সড়কের মামা ভাগ্নে মোড়ে অবস্থান নিয়ে ফারুক
আহম্মেদকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৩ হাজার ৭৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরশুরাম থানার উপ পরিদর্শক এস,এম অনিক মাহমুদ বলেন, ফারুক অঅহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








