নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নৈরাজ্য, অপপ্রচার, আগুন সন্ত্রাসের প্রতিবাদে বুধবার বিকেল ৫টায় উপজেলার বনপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর চত্বরে বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি আতাউর রহমান আতা, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সহ আ’লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
#
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







