আজ ১২ জুলাই ২০২৩ বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার উদ্যোগে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন এর সহযোগিতায় ৬১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে “লাইফস্টাইল ডিজিজ, স্ট্রেস ও মেডিটেশন ” শীর্ষক বিশেষ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে সভাপতিত্ব করেন শজিমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: রেজাউল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শজিমেক এর প্রাধ্যক্ষ অধ্যাপক ডা. শুশান্ত কুমার সরকার।
সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। আলোচনায় সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণার আলোকে তিনি লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্ত থাকার জন্য মেডিটেশন, শারিরীক পরিশ্রম, প্রানায়াম ও সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব চমৎকারভাবে তুলে ধরেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







