রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময়, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, ৪ ৫ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, ৪ ৫ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







