মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মুখোশ পরে ২ যুবলীগ কর্মীর উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় তারা ১ টি মোটরসাইকেল ভাংচুর করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৪ টায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগ কর্মী মামুন (২০) ও সজিব (১৯)। এসময় ঢাকামুখী অংশে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বে র করা হয়।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু বলেন, বৃহস্পতিবার বিকালে মামুন ও সজিব নিজামপুর বাজারে যাচ্ছিল। এসময় কমলদহ এলাকায় গেলে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তখন তারা এটি ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একপর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুইটি মাইক্রোবাস এসে ওইখানে দাঁড়ায়। এসময় গাড়ি থেকে লোকজন নেমে তাদের তাদের উপর হামলা করে এবং মোটরসাইকেল ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এসময় তারা তাদের লক্ষ্য করে কয়েকটি রকেট ল্যাঞ্চার নিক্ষেপ করেন এবং তারা মহাসড়কে দাঁড়িয়ে ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’ শ্লোগানে মিছিল করে।
তিনি আরো বলেন, যুবলীগ কর্মীদের উপর হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় বিকেলে কমলদহ বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। দুর্বৃত্তরা মোটরসাইকেলে অগ্নিসংযোগের পাশাপাশি ৪ থেকে ৫ টি রকেট ল্যাঞ্চার নিক্ষেপ করে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








