লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, বিএনপি হচ্ছে আতঙ্কের প্রতীক। আওয়ামী লীগ হচ্ছে শান্তির প্রতীক। বিএনপি আন্দোলনের নামে রাস্তা-কাটা, গাছ-কাটা এবং কি টায়ারে আগুন দিয়ে পোড়ানোর জন্য। অফিস-আদালতে আগুন দেওয়া বিএনপির কাজ। এজন্য বিএনপি আতঙ্কের প্রতীক। আল্লাহর রহমত বিএনপির ওপর থেকে উঠে গেছে। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের প্রতীক। আগামী নির্বাচনে জনগণ উন্নয়ন ও ভালোবেসে শান্তির প্রতীক নৌকা মার্কায় ভোট দিবে।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে এমপি নয়ন এসব কথা বলেন।
এসময় নয়ন আরও বলেন, আওয়ামী লীগের কাজ হচ্ছে দেশের মানুষকে ভালোবেসে সেবা দেওয়া। বিএনপি পদযাত্রা নামে লাঠিসোঁটার মিছিল করে। আর আওয়ামী লীগ হচ্ছে শান্তির প্রতীক। বিএনপির এই লাঠিসোঁটা রাখার কারণে দিনদিন তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে। তারা লাঠি মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা করে। আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলিয়ে পড়ে। এ লাঠি মিছিল মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে। বর্তমান সময় বিএনপি আতঙ্ক ও সন্ত্রাসের নাম।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু, আওয়ামী লীগ মোস্তাফিজুর রহমান বাবুল, শিপন, বোরহান চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, বর্তমান সভাপতি সাইফুল ইসলাম রকি, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাপ্পি, শাহীন আলম,ইমন পাটোয়ারী ও রাসেল মাহমুদ রিয়াদসহ বিপুল নেতাকর্মী।






