মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি;
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে খেলা চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর ছবি ছিড়েফেলা ও মঞ্চে হামলাকারি প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি।
সকল প্রতিবন্ধকতা পেরিয়ে সোমবার (৩১জুলাই) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি করা হয় টাঙ্গাইল (২আসন) গোপালপুর ভূঞাপুর এর জাতিয় সংসদ সদস্য ছোট মনির কে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম ,সার্বিক সহযোগিতায় থাকেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এম,জি মাহমুদ ইজদানী,
এছাড়া আরো উপস্থিত থাকেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক প্রমুখ।
জানাযায় গত বৃহস্পতিবার (২৭ জুলাই) ১১টা সময় ফুটবল টুর্নামেন্টে চলাকালীন সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন ও কতিপয় শিক্ষক প্রায় ৭০/৮০ জন শিক্ষার্থী নিয়ে মঞ্চের কাছে আসেন। তিনি ফুটবল খেলা বন্ধ করতে বলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মঞ্চে থাকা তিন জন উপজেলা সহকারি শিক্ষা অফিসারের সাথে খারাপ আচরন করেন। তাদের মাঠ থেকে বের হয়ে যেতে বলেন এবং তুচ্ছতাচ্ছিল্য করে তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগাল দেন। অবিলম্বে খেলা বন্ধের নির্দেশ দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারি জেরে ভূঞাপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জানান ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা পরিচালনা করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আমি নিজে প্রধান শিক্ষককে অবহতি করেছি এবং তাকে সহযোগিতা করতে বলেছি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে ফাইনাল খেলা চলাকালীন সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন সন্ধ্যায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মঞ্চ ভাঙচুর ও হামলার ঘটনার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
শেষে উক্ত ফাইনাল খেলায় মেয়েদের মধ্যে জয়পুর পুংলি পাড়া, ছেলেদের মধ্যে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী খেলোয়াড়া পুরুষ্কার গ্রহন করেন।








