আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা প্রশাসন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শেখ কামালের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক (বিপিএএ), থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। অপরদিকে এই জন্মবার্ষিকী পালন উপলক্ষে সকাল ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।








