Sunday, November 8, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জাতীয় শিক্ষাক্রম বিষয়ে ছাত্রশিবিরের ১৭ দফা প্রস্তাবনা পেশ

admin by admin
August 16, 2023
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে ‘শিক্ষা সেমিনার ২৩’ অনুষ্ঠিত

জাতীয় শিক্ষাক্রম বিষয়ে ছাত্রশিবিরের ১৭ দফা প্রস্তাবনা পেশ

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘শিক্ষাব্যবস্থার অতীত, বর্তমান ও প্রত্যাশার ভবিষ্যৎ’ শীর্ষক শিক্ষা সেমিনার ২৩ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনলাইনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ কুরবান আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. শামিম উদ্দিন। প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. আবুল হাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. আব্দুর রব, আমেরিকার নর্দান অব মিশিগান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. গোলাম আযম।

এতে সারা দেশের সকল দায়িত্বশীল এবং জনশক্তিরা অনলাইনে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ কুরবান আলী বলেন, “দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন অব্যাহত রয়েছে। নাস্তিক্যবাদ ও একটা বিশেষ ধর্মবিশ্বাসকে বর্তমান শিক্ষাব্যবস্থায় প্রমোট করা হচ্ছে। পাঠ্যবই থেকে ইসলামী ভাবধারার লেখকদের লেখা বাদ দিয়ে সেখানে সেক্যুলারিজম ও একটি বিশেষ ধর্মবিশ্বাসী লেখকদের লেখা যুক্ত করা হয়েছে।

পরীক্ষায় ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক করার মধ্য দিয়ে চূড়ান্তভাবে ইসলামকে শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যার ভয়াবহ প্রভাব পড়ছে সমাজ ও রাষ্ট্রে। স্পষ্টতই চলমান শিক্ষাব্যবস্থা সার্বিকভাবেই ব্যর্থ হয়েছে এবং ইসলামী শিক্ষাব্যবস্থাকে অনিবার্য করে তুলেছে।

সুতরাং আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, শহীদ আব্দুল মালেক যে স্বপ্ন নিয়ে ইসলামী শিক্ষাব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন, সেই শিক্ষাব্যবস্থা পরিবর্তন আমরাই করব। শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে চাইলে আগে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন দরকার, সেই পরিবর্তনে শহীদ আব্দুল মালেকের উত্তরসূরি হিসেবে ছাত্রশিবিরকেই সবার আগে এগিয়ে আসতে হবে।”

প্রধান বক্তার বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়দুল্লাহ বলেন, “শিক্ষাকে কেউ পণ্য বানাচ্ছে। বেশির ভাগ শিক্ষার্থী শিক্ষাকে শুধু ক্যারিয়ার হিসেবে দেখছে। অথচ মানুষের দেহ, মন আত্মার সমন্বিত উন্নতিই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। শহীদ আব্দুল মালেক এমনই একটা শিক্ষাব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন, যার মাধ্যমে সমাজে বিদ্যমান নানা ধর্মবর্ণ ও জাতিসত্তার বিকাশ সাধনে ভূমিকা পালন করতে সক্ষম ছিল। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামী শিক্ষাব্যস্থা প্রণয়নই ছিল স্বাভাবিক, কিন্তু সেই শিক্ষাব্যবস্থা প্রণয়নের জন্য আব্দুল মালেক ভাইকে সেক্যুলারদের বিভৎস আঘাতে শহীদ হতে হয়েছিল।

শিক্ষাকমিশন মূলত এমন একটা শিক্ষাব্যবস্থা তৈরি করেছে, যার আলোকে একদল কেরানি তৈরি হচ্ছে, যারা সেক্যুলার দর্শনের আলোকে দেশ পরিচালনা করছে। আদর্শহীন শিক্ষাব্যবস্থার মাধ্যমে আমাদের দেশের কোমলমতি শিক্ষার্থীদের ইসলামবিমুখ করা হচ্ছে।

সুতরাং এর বিপরীতে ইসলামী শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে চাইলে প্রথমেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতে হবে। কেননা, রাষ্ট্রক্ষমতা ছাড়া এই ব্যবস্থা পরিবর্তনের আর কোনো উপায় নেই।”

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেন, আজকের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে গুরুত্বারোপ না দিয়ে সেখানে বৃটিশ মূল্যবোধকে অন্তর্ভুক্ত চূড়ান্ত করা হয়েছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রশিবির তার নিয়মতান্ত্রিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় ছাত্রশিবির সব সময় কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় সভাপতি জাতীয় শিক্ষাক্রম ২০২২ বিষয়ে ছাত্রশিবিরের ১৭ দফা প্রস্তাবনাসমূহ পেশ করেন। প্রস্তাবনাগুলো হলো :

১. শতকরা ৯০ ভাগ মুসলমানের এই দেশে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তিদের সম্মিলনে শিক্ষা কমিশন গঠন করে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ঈমান-আকিদা ও মূল্যবোধের আলোকে শিক্ষানীতি প্রণয়ন করা।

২. জাতীয় শিক্ষানীতি ২০১০ এর ধর্ম ও নৈতিক শিক্ষা (৭ম অধ্যায়) অনুযায়ী সর্বপর্যায়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের শিক্ষা ও স্ব-জাতীয় মূল্যবোধের শিক্ষার বাস্তবায়ন করা।

৩. দেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য আলেমদের সমন্বয়ে কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা। পাশাপাশি কওমি মাদ্রাসার গুণগতমান বজায় রাখার ওপর জোর প্রদান করা।

৪. মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষ করা, বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করা, মাদ্রাসা শিক্ষার্থীদের সকল বৈষম্য দূর করা। মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করার জন্য অভিভাবকদের উৎসাহদান করা। মাদ্রাসায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বিশেষ গুরুত্বারোপ করা। ইবতেদায়ী মাদরাসাগুলোকে সরকারিকরণ করা।

৫. শিক্ষাব্যবস্থার প্রত্যেক স্তরে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সর্বস্তরের পাঠ্যক্রমে কুরআন শিক্ষা অন্তর্ভুক্ত করে কুরআন শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্বারোপ করা।

৬. সাধারণ শিক্ষাধারার মাধ্যমিক স্তরে ঐচ্ছিক বিষয়ের তালিকায় পালি ও সংস্কৃতির পাশাপাশি উর্দু ও ফারসির সংযোজন করা। উর্দু ও ফারসি ভাষা এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাশাপাশি আধুনিক শিক্ষায় এগিয়ে থাকার জন্য স্প্যানিশ বা ফেঞ্চ অন্তর্ভুক্ত করা যেতে পারে।

৭. দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর অশিক্ষিত অথবা স্বল্পশিক্ষিত ব্যক্তি দ্বারা গঠিত নিয়ন্ত্রক পরিষদের কুপ্রভাব শিক্ষা কার্যক্রমের একটি অন্তরায়। তাই উচ্চশিক্ষিত উপযুক্ত ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রক পরিষদ গঠন করা প্রয়োজন।

৮. জাতীয় শিক্ষানীতি ২০১০-এর ২৮তম অধ্যায়ে শিক্ষার স্তর নির্বিশেষে গৃহীত বিশেষ পদক্ষেপসমূহের মধ্যে ১৫ ও ১৬ নং অনুচ্ছেদে বর্ণিত এবং উচ্চশিক্ষা অধ্যায়ের ১১নং কৌশল অনুযায়ী বাংলাভাষার যথাযথ মান বজায় রাখা ও উন্নয়নে সুপারিশকৃত পদক্ষেপসমূহের বাস্তবায়ন প্রয়োজন। এর পাশাপাশি ইংরেজি ও আরবি ব্যবহার অব্যাহত রাখা এবং তা যাতে বাংলার সাথে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা।

৯. উচ্চশিক্ষার মান উন্নয়নে দিনব্যাপী ক্লাস এবং প্রতিদিন পরীক্ষা নেওয়ার মতো অকার্যকর, অযৌক্তিক পদ্ধতি বাতিল করে কৌশলগত স্বাভাবিক কার্যকর পদ্ধতি নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে কর্মদক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে চাহিদার আলোকে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে প্রয়োজনীয় সংখ্যক সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ অবকাঠামোগত কৌশল বাস্তবায়ন করা প্রয়োজন।

১০. উচ্চশিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানো। বর্তমানে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের বাজেটের দিকে নজর দিলে দেখতে পাই—এ খাতে বা জেটের হার খুবই কম। উন্নতবিশ্বের সঙ্গে তাল মেলানোর জন্য গবেষণা খাতে বাজেট বাড়াতে হবে। পাশাপাশি বাজেটের একটা বড় অংশ উচ্চশিক্ষার জন্য ব্যয় করতে হবে।

১১. বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা। সকল প্রকার দলীয় নিয়োগ পরিহার করা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন নিশ্চিত করা। মেধাবী, যোগ্য, দক্ষ শিক্ষক নিয়োগের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা। সরকারের প্রতি আহ্বান—শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটা মনিটরিং করে স্বচ্ছতা নিশ্চিত করা।

১২. জাতীয় শিক্ষানীতি ২০১০-এর বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা অধ্যায় মোতাবেক দক্ষ ও যোগ্যতাসম্পন্ন মানবসম্পদ তৈরির লক্ষ্যে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা সম্প্রসারণের কৌশলসমূহ বাস্তবায়ন প্রয়োজন।

১৩. জাতীয় শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তক পর্যালোচনার জন্য রিসার্চ-স্কলারসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তাবিদদের নিয়োজিত করা।

১৪. দেশ-কাল, ধর্মীয় আদর্শ, চিন্তাচেতনা ও মূল্যবোধের আলোকে বাংলা, ইংরেজি, আরবি ভাষায় পাঠ্যপুস্তক তৈরির জন্য শিক্ষাবিদ, সাহিত্যিক, লেখক, চিন্তাবিদদের নিয়োজিত করা।

১৫. পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের জন্য এমনভাবে গল্প ও কবিতা রচনা করতে হবে, যেন শিশুদের মাঝে এই শিক্ষা প্রতিবেশী ও বন্ধুদের প্রতি ভালোবাসা, মমত্ববোধ বৃদ্ধি করে। পিতামাতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ করে। এটি ছাত্র-ছাত্রীদেরকে সৃষ্টির মহামানব নবীদের (আ.) প্রতি, ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি এবং ধর্মপরায়ণ নারী-পুরুষদের প্রতি শ্রদ্ধাবোধ উজ্জীবিত করবে। মানুষ ও আল্লাহর প্রতি নিজ নিজ কর্তব্যে সচেতন করবে। তাদের সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের শিক্ষা দেবে। এই সব গল্প প্রধানত নবীর সিরাত ও হাদিস এবং প্রখ্যাত মনীষীদের জীবনী থেকে নিতে হবে।

১৬. স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকগণ এমনভাবে মনোবিজ্ঞান, কলা ও সমাজবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত হবেন, যাতে তারা ইসলামি তত্ত্ব প্রত্যয়ের সাথে ব্যাখ্যা করতে পারেন। তাদেরকে মুসলিম ছাত্রদের শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদতার কারণগুলো সম্বন্ধে সচেতন হতে হবে। এভাবে শিক্ষার তত্ত্ব ও কর্মতৎপরতা সম্পর্কিত নির্দেশ প্রদানে তারা বিশেষ গুরুত্বারোপ করবেন। শিক্ষার বিভিন্ন পর্যায়ে মুখস্থ, ধারাবিবরণী অথবা নোটবই এবং আধুনিক সমতুল্য একক শিক্ষা এবং মূল্যায়ন ইত্যাদির বিষয়াদি জানার জন্য তাদেরকে মূল বইয়ে উৎসাহিত করতে হবে।

১৭. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে Guidance বিভাগ থাকতে হবে। এই বিভাগ গভীর আত্মবিশ্বাস ও যোগ্যতাসম্পন্ন এমন ব্যক্তি দ্বারা পরিচালিত হতে হবে, যারা ছাত্রদের ব্যক্তিগত, শিক্ষাগত, মনস্তাত্ত্বিক ও অন্যান্য বিষয়ে উপদেশ প্রদান ও পরিচালনায় সহায়তা করতে পারবেন।

আব্দুল্লাহ আল ফাহিম

প্রচার সম্পাদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরজাতীয় শিক্ষাক্রম বিষয়ে ছাত্রশিবিরের ১৭ দফা প্রস্তাবনা পেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

Views: 328

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

by admin
November 8, 2026
0
8

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।...

দিনাজপুরে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষে  জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও...

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 7, 2026
0
7

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...

ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা

ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা

by admin
November 7, 2026
0
10

ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কূটনৈতিক অবদান স্মরণ; বাংলাদেশ-মালদ্বীপের...

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।

by admin
November 7, 2026
0
97

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ"র্ষণের অ'ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক। ৭ নভেম্বর (শনিবার) সন্ধায় শহরের ১০ নং...

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।

by admin
November 7, 2026
0
2

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026
  • বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা November 8, 2026
  • সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল November 8, 2026
  • দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত November 8, 2026
  • মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় November 8, 2026
  • রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ November 8, 2026
  • সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত November 8, 2026
  • তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! November 8, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পরও ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ- November 8, 2026
  • নির্বাচনে ভরাডুবির পর নিউইয়র্কের রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি, এড কক্সের স্থলাভিষিক্ত হিসেবে আলোচনায় মাইক ললার- November 8, 2026
  • শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প November 8, 2026
  • নিউইয়র্কের হোটেলশিল্পে রান্নাঘরের কর্মীদের শক্তি ও নিরাপত্তার প্রতীক HTC Local 6 November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      November 8, 2026
      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      November 8, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In

      %d