ছোট থেকে কোন কিছুর অভাব অনুভব করতেই দেয় নি।
যখন যা চেয়েছি তখন না পারলে পরে দিয়েছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেছে আমার চাওয়া,আমার মায়ের চাওয়া পূরণ করতে।
আমার বাবার যে পেশা এটা নিয়ে আমি ছোট বেলা থেকে তেমন কিছু ফেস করিনি।
কিন্তু যত বড় হতে থাকি সবাই ”কাঠমিস্ত্রী ”শুনে একটা কেমন ভাব করতো।
যখন আমার প্রথম জব ইন্টারভিউ দিই সেখানে অবধি আমি ডিরেক্ট বলেছি আমার বাবা একজন কাঠমিস্ত্রী।
আমার কোনোরকম লজ্জা বা খারাপ লাগেনি, কিন্তু বর্তমানে অনেকেই প্রশ্ন করে “তোমার বাবা কাঠমিস্ত্রী এটা তোমার বলতে খারাপ লাগে না??”
এমনকি বাবার কাজ নিয়ে আমার সত্যি খারাপ লাগে না তাও মানুষ কমেন্ট করে “একজন কাঠমিস্ত্রীর মেয়ে এতো সাবলীল ভাষায় কথা বলে আজ প্রথম দেখলাম” 😊
আমার উত্তর হলো ” আমার বাবা যেহেতু নিজে পড়াশোনা জানে না তাই সে তার সবটুকু দিয়ে আমাকে মানুষ করার চেষ্টা করেছে, ভালো মানুষ হতে শিখিয়েছে, সব পরিবেশে কেমন চলতে হয় শিখিয়েছে যেন আমি পিছিয়ে না পড়ি”
আমার বাবা মা আমাকে তাদের সবটুকু উজাড় করে বড় করেছে, তাদের পেশা নিয়ে আমার কেন খারাপ লাগবে, ছোট লাগবে, কেন লজ্জা লাগবে??
লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা নিজের বাবা মায়ের পরিচয় গোপন করে নিজেকে বড় করতে চায়।
বাবা মা তো বাবা মা-ই❤️
এই বাবা মা তে কিসের লজ্জা বলুন?








