ইমা এলিস/ নিউ ইয়র্ক: মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন ইসলামী চিন্তাবিদ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগষ্ট (শুক্রবার) শুরু হচ্ছে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী ২০ আগষ্ট পর্যন্ত। উক্ত সম্মেলনে তিনি বিশেষ বক্তা হিসেবে কোরান ও হাসিদের আলোকে বিশ্লেষনধর্মী তাঁর মূল্যবান বক্তব্য দেবেন।
স্থানীয় সময় বুধবার (১৬ আগষ্ট) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত মুনার প্রেস কনফারেন্সে নেতৃবৃন্দরা কনভেনশনে ড. মিজানুর রহমান আজহারীর উপস্থিতির কথা প্রথমবার জানালেন। এর আগে সম্মেলনের প্রচার ও প্রচারনায় কোথাও তাঁর নাম উল্লেখ করা হয়নি। তাঁর সাথে চূড়ান্ত কথা না হওয়ায় আয়োজকরা নিশ্চিত হতে পারেননি বালে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট হারুন অর রশীদ, কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ, আব্দুল্লাহ আরিফ, আহমেদ আবু ওবায়দুল্লাহ , ড. রিয়াজুল ইসলাম ও ফকরুল ইসলাম মাসুম।
‘মানবতার জন্য কুরআনের নির্দেশিকা’ এ শ্লোগানে এবারে প্রায় ১৮/২০ হাজার ধর্মপ্রান মুসলমান অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। সম্মেলনে ইসলামি চর্চা ছাড়াও থাকবে সেমিনার, ছোটদের অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রেগ্রাম ও ইয়থ প্রোগ্রোম। ৪টি মহাদেশ থেকে ইসলামিক চিন্তাবিদরা উক্ত সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








