কৃতী অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রশাসক, পরিবেশবিদ এবং সুশাসন ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদের পক্ষ থেকে আগামী ২৩ মে, ২০২৪ (বৃহস্পতিবার, বিকেল ৪টায়) “বাংলাদেশের মধ্য আয়ের দেশে উত্তরণ: করণীয় ও সীমাবদ্ধতাসমূহ” শীর্ষক স্মারক বক্তৃতা ২০২৪ আয়োজন করা হয়েছে।
বিআইডিএস কনফারেন্স হলে বিকেল ৪টায় এই স্মারক বক্তৃতাটি প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এমএম আকাশ।
অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদের সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কৃষি অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য একুশে পদকপ্রাপ্ত এম. এ. সাত্তার মণ্ডল-এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত করবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনায়ক সেন। আলোচক হিসেবে আরও থাকবেন অধ্যাপক আহমদ-এর সহধর্মিনী রওশন জাহানও তাঁর পরিবারবর্গ।
ইতোপূর্বে অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মারক বক্তৃতা যাঁরা প্রদান করেছেন তাঁদের মধ্যে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম, সৈয়দ আবুল মকসুদ, খোন্দকার ইব্রাহিম খালেদ, অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে, অধ্যাপক মোজাফ্ফর আহমদ ১৯৩৬ সালের ২৭ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ২২ মে ২০১২ তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন।দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত ছিলেন তিনি। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ও বাংলাদেশ শিল্প ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস্ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বোর্ড অব গভর্নরস্ এর সদস্য ছিলেন। এছাড়া তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএন অর্গানাইজেশনস্, ইউনেস্কোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করেছেন। তিনি হিউম্যান রিসোর্স ফাউন্ডেশনের ট্রাস্টি ও টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমী, বারডেম, নজরুল একাডেমী, অর্থনীতি সমিতি ও অর্থনীতি শিক্ষক সমিতির জীবন সদস্য ছিলেন। প্রফেসর মোজাফ্ফর আহমদ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার সাথে সম্পৃক্ত ছিলেন। যেমন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুজন-সুশাসনের জন্য নাগরিক, বাংলাদেশ ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর পুনর্গঠনের ক্ষেত্রেও তিনি ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে এমিরেটাস অধ্যাপক ছিলেন।
আয়োজনটিকে ফলপ্রসূ করে তুলতে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে: https://forms.gle/








