উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read moreDetails

ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার

ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: পনের বছরের শাসনামলে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে ব্যর্থ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। ভারতে পালিয়ে গিয়েও তিনি ষড়যন্ত্র থামানি। এবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে খুনি হাসিনা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী মো: দেলাওয়ার হোসেন। তিনি আরো বলেন, আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করবেন না। আর কোন ভাইয়ের বুকে গুলি চালাবেন না। আর যদি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে আমরা লং মার্চ করবো। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধায় ঠাকুরগাঁও রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সহকারী সেক্রেটারী বলেন, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ৫-ই আগস্ট নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়েছে হাদিনা। পালিয়ে গিয়েও একের পর এক ষড়যন্ত্র করছেন তিনি। আবারো স্বপ্ন দেখছেন বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য। আপনার পুরন হবে না। দেশের প্রতিটি প্রশাসনিক সেক্টরে অস্থিরতা চলছে। যারা আওয়ামী লীগার তারাই এই অস্থিরতা তৈরি করছে। তাদের চিহ্নিত করে পদ থেকে বহিষ্কার করতে হবে অন্তর্র্বতীকালীন সরকারকে। দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী কোরআনের একটি সুন্দর সমাজ, কোরআনের একটি সুন্দর রাস্ট্র কায়েমের স্বপ্ন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে সমাজ হবে বৈষম্যহীন সমাজ, যে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। জামায়াতে ইসলামী চাই বাংলাদেশের সংসদ কোরআনের আইন দ্বারা পরিচালিত হউক, কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালিত হউক তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। জামায়াতের এই নেতা বলেন, ন্যায় প্রতিষ্ঠার সমাজ গড়ার কাজ করছিল জামায়াতে ইসলামী। কিন্তু আওয়ামী লীগ সরকার খুনি হাসিনার সরকার অন্যায় ভাবে জামায়াতে ইসলামীর উপর অনেক নির্যাতন চালিয়েছে। পনের বছরে বিনা অপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতাদের ফাসিতে ঝুলিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অন্যদিকে একই অনুষ্ঠানে প্রধান বক্তব্যে অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মো: আব্দুল হাকিম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ১৫ টি বছর জামাতে ইসলামকে অনেক নির্যাতন করেছে। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদের শীর্ষ পর্যায়ে নেতাদের কারাগারে প্রেরণ করেছে। হাজার হাজার ছাত্র যুবককে হত্যা করে লক্ষণ সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মো: আলমগীর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস

ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ধান, গম ও ভুট্টার উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র বিএডিসি ঠাকুরগাঁওয়ে ৩ বছর যাবত ও পরিবহন ঠিকাদার নিয়োগে সীমাহীন অনিয়ম ও দূর্নিতীর অভিযোগের যেন শেষ নেই। কতৃপক্ষ টেন্ডার নীতিমালা বহির্ভূতভাবে মনগড়া নিয়ম তৈরী করে পছন্দের লোককে কাজ দেয়ার পন্থা অবলম্বন করেলে ও হচ্ছে না কোন সমাধান। জানা যায়, বিএডিসি (বীউ) শিবগঞ্জ, ঠাকুরগাঁও দপ্তরে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ ৬০টি রুটে পরিবহনের জন্য পরিবহন ঠিকাদার নিয়োগের নিমিত্ত প্রকল্প নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ সালের জন্য ১৮ সেপ্টেম্বর ১১৮ নং স্বারকে উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া উম্মুক্ত দরপত্র আহবান করেন। গত ১৮ সেপ্টেম্বর দরপত্র খোলার পর যানা যায় গত তিন বছর ধরেই আর.আর.বি ট্রেডার্স গাজীপুর প্রোপাইটার রাসেলকে টেন্ডারের ৬০টি রুটের গোপন রেট জানিয়ে দেন। বিএডিসির তথ্য মতে,চলতি অর্থ বছরে কোটি টাকার টেন্ডারের ২৬টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র ৪টি। স্থানীয় ঠিকাদার আবু সিদ্দিক তোতা ও মাহবুবু আলম অভিযোগ করে বলেন, ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত টেন্ডারের গোপন রেট আগেই প্রকাশ করে দেন শিবগঞ্জ অধিক বিজ উৎপাদনকেন্দ্রের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া। তিনি আর.আর.বি ট্রেডার্স গাজীপুর প্রোপাইটার রাসেলকে বার বার গোপন তথ্য ফাঁস করে দেবার বিষয়ে ঢাকায় কৃষি মন্ত্রাণায়লে অভিযোগ দিয়েছি। এরপর অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের অর্থ বছরে

Read moreDetails

বামুনিয়ায় দুর্গা পুজা উৎযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ আসন্ন দুর্গা পুজা সুষ্ঠু ভাবে উৎযাপনের লক্ষে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা...

Read moreDetails

৪৫ কোটি টাকা পাচারকারী আসামি আব্বাসও জেলা বিএনপির সভাপতি প্রার্থী!

পিন্টু দাশ, (নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম) ১০ বছর আগে মানিলন্ডারিং মামলায় কারাভোগকারী বিএনপির এক সময়ের বহিষ্কৃত নেতা মো. আলী আব্বাস হঠাৎ...

Read moreDetails

ডোমারে অগ্নিকাণ্ডে ৮দোকান পুড়ে ছাই 

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী বাজারে এক অগ্নিকাণ্ডে ৮টি দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। এতে...

Read moreDetails

দিনাজপুরে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের উদ্যোগে পল্লী চিকিৎসকদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ “বেকারত্ব নিরশনে ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে”- এই শ্লোগানকে সামনে রেখে চলমান কার্যক্রমের আওতায় ২১ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর ইকবাল...

Read moreDetails

আরডিআরএস’র জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সিভিল সার্জন জিংক ফুড শিশুদের মেধা ও শারীরিক বিকাশ ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করছে

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান উল ইসলাম সিদ্দিকী জিংক ধানের গুরুত্ব ও মানবদেহে জিংকের প্রভাব ও...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার উল্টে নিহত ১,আহত ৬ জন

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাইসুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর উপজেলার রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের গরু হাটির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাইসুল ইসলাম দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার আফরোজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায় রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুর প্রায় তিন টার সময় নেকমরদ মহাসড়কের গরু হাটির সামনে এলে হঠাৎ গাড়ির পিছনের চাকা পামচার হয়ে গেলে চালক দ্রুত গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরের কয়েক টি পালটি খায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মাথায় চরম ভাবে আঘাত পেয়ে মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও ৬ জন যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮)  ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) হাটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে ড্রাইভার জুনায়েদ (১৮)। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Read moreDetails

ক্রেতাদের ইশারা আর ঠোঁটের ভাষা বুঝে দোকান করছেন বাবা-ছেলে

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: খরিদদার দোকানে আসছেন, স্বাভাবিক নিয়মে চা-নাস্তা খেয়ে চলে যাচ্ছেন। বিক্রেতাও স্বাচ্ছন্দ্যে সব কিছু পরিবেশন করছেন। দেখে বুঝার উপায় নেই দোকানি ও তার ছেলে কানে শুনতে পাননা আর মুখে কথা বলতেও পারেন না। ক্রেতাদের ইশারা আর ঠোঁটের ভাষা বুঝে সকাল থেকে রাত পর্যন্ত বেচা-কেনা করছেন তারা। তাদের এমন প্রতিভায় বিস্মিত সকল শ্রেণি-পেশার মানুষ। সরকারের পৃষ্ঠপোষকতা ও বিত্তবানরা পাশে থাকলে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরবে বলে প্রত্যাশা স্থানীয়দের। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর গ্রামের বাসিন্দা মো. হাবিব। জন্মগত বাক ও শ্রবণ প্রতিবন্ধী তিনি। পৌরশহরের রোড সুগারমিল গেটের বিপরীতে বাবার মুদি দোকান। ছোটবেলা থেকে থাকতেন মুদি দোকানে। বাবা মারা যাওয়ার পরে নিজে শুরু করেন দোকান। বিয়ের পরে এক ছেলে ও মেয়ের বাবা হয়েছেন। মেয়ে কানে শুনতে পেলেও কথা বলতে পারেন না। আর ছেলেও কানে শুনতে পান না আর মুখে কথা বলতে পারেন না। সকালে বাড়ির কাজ শেষ করে ছেলেকে সাথে নিয়ে দোকানে আসেন তিনি। বাবা-ছেলের যোগসাজশে চলে বেচা-কেনা। দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে নিয়ে আসেন ছেলে। কোন কিছুর প্রয়োজন হলে আবার কথাও বলেন মোবাইল ফোনের মাধ্যমে। দোকান থেকে কেউ বাকী নিলে সেটিও লিখে রাখেন বাবা-ছেলে। আরেক ক্রেতা রফিকুল বলেন, তারা বাবা ছেলে ব্যবহার অনেক ভালো। কারো কথায় বিরক্ত হয় না বা রাগ করে না। আমরা এখানে ওদের সাথে একটু মজা করার জন্যই চা খেতে আসি। তারা দুজনে এমন অক্ষম হওয়ার পরেও কাজ করে জীবিকা নির্বাহ করছে। এখন সকলে যদি তাদের একটু সহযোগীতা করে তাহলে তার দুই সন্তানের পড়াশোনা ভালো ভাবে হবে। দোকানের ক্রেতা সহিদুল বলেন, ইশারায় ক্রেতাদের ভাষা বুঝে ফেলেন বাবা-ছেলে। লাল চা, দুধ চা নাকি পান সবই বুঝেন ইশারায়। তাদের মত অনেক প্রতিবন্ধী অন্যের কাছে হাত পেতে চললেও তারা হয়ে উঠেছে অনন্য উদাহরণ। হাবিব এর প্রতিবেশি মনোয়ারা বলেন, তাদের পরিবারে অনেক অভাব। একটা ছোট্ট দোকান করে চলতে হয় তাদের। ছেলে, মেয়ে, বাবা তিনজনেই প্রতিবন্ধী। মেয়েটা ছোট চিকিৎসা করলে হয়তো ভালো হবে। সরকার যদি পরিবারটার পাশে দাড়ায় তাহলে পরিবারটা ভালোভাবে চলতে পারে। হাবিবের স্ত্রী আফরোজা আক্তার বলেন, ১১ বছর আগে হাবিবের সাথে বিয়ে হয় আমার। স্বামীর মতই দুই সন্তানও কথা বলতে পারেন না। ইশারা আর ঠোঁটের ভাষা বুঝে তাদের সাথে জীবনযাপন করতে হচ্ছে। স্বামী ও ছেলের প্রতিবন্ধী ভাতা হলেও মেয়ের হয় নি এখনো। মেয়েটা বড় হলে বিয়ে দিতে হবে। তাই চিকিৎসা করাতে চাচ্ছি যদি কিছুটা হলেও ভালো হয়। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। সরকার ও বিত্তবানরা আমাদের পাশে দাড়ালে বাচ্চাটার চিকিৎসা করা পারতাম। ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ বলেন, হাবিব এর পরিবারকে ক্ষুদ্র ঋণ সহয়তা দেওয়া যেতে পারে। এছাড়া তার মেয়ের প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। পরিবারটির পাশে থাকবে সমাজসেবা।

Read moreDetails
Page 218 of 471 1 … 217 218 219 … 471

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.