শহীদুল ইসলাম শরীফ, দোহার (ঢাকা)
২৮-০৫-২০২৪
‘রিমাল’ এর প্রভাব দোহার-নবাবগঞ্জেও পড়েছে। আজ সকাল থেকে বৃষ্টি বন্ধ। উঠেছে সূর্য, অনুভূত হচ্ছে
ভ্যাপসা গরম।
গতকাল ‘রিমাল’ এর প্রভাবে বৃষ্টির সাথে প্রবল দমকা হাওয়ায় অনেক এলাকায় গাছ উপড়ে গেছে, ক্ষতিদ্রস্থ
হয়েছে কাঁচাপাকা ধান। দোহারের জামালচর গ্রামের কৃষক এনাই মিয়া জানায়, কাঁচা ধানে ৩০ ভাগ চিটা (যে ধান
থেকে চাল পাওয়া যায় না) হবে।
অপর দিকে বিদ্যুতের তারের উপর গাছ পড়ার ফলে অনেক এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ
বন্ধ রয়েছে। বিদ্যুৎ তারের উপর উপড়ে পড়ে থাকা গাছ কাটার জন্য সংশ্লিষ্ট বিভাগের স্থানীয় কর্মীদের
সাথে যোগাযোগ করলে নির্দিষ্ট স্থানে যেতে অস্বীকার করার অভিযোগ করেছেন জামালচর গ্রামের জনৈক
ব্যক্তি। বাধ্য হয়ে ঐ ব্যক্তি নিজ উদ্দোগে তারের উপর পড়ে থাকা গাছ অপসারণ করে।








