গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “সোনালী আশেঁর সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পাট চাষী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী। নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, উপজেলা পাট কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।








