রংপুর বিভাগীয় প্রতিনিধি: সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক রতন সরকার আর নেই (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৩ জুলাই বৃহ¯পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে বৃহ¯পতিবার সকালে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় গিয়েছিলেন। বিকালে রংপুর ফিরে আসেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১২টার দিকে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান। সাংবাদিক রতন সরকার ১৯৯৪ সালে নীলফামারী থেকে প্রকাশিত সাপ্তাহিক নীলসাগর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি দৈনিক করতোয়া পত্রিকার নীলফামারী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। রংপুর থেকে প্রকাশিত দৈনিক পরিবেশ, বিজলী, দাবানল ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদের নীলফামারী প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরে তিনি এটিএন বাংলার নীলফামারী প্রতিনিধি হিসেবে যোগ দেন। এছাড়াও নিউজ চ্যানেল সিএসবিতে বগুড়ায় দায়িত্ব পালন করেন। সিএসবি বন্ধ হয়ে গেলে আবারও এটিএন নিউজে রংপুর প্রতিনিধি হিসেবে যোগ দেন। এরপর সময় টেলিভিশনের রংপুরের দায়িত্ব পান। তার কর্মক্ষমতা দক্ষতার গুনে তিনি রংপুর ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। মৃত্যুর সময় পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন। টেলিভিশনে স্ক্রীপ লেখা ও লাইভ কাভারেজে অত্যান্ত দক্ষ ছিলেন। অনেক অনুসন্ধানী প্রতিবেদন করে তিনি দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুরের সন্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক আব্দুস সাহেদ মন্টু, সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, সাধারণ স¤পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি, রংপুর রিপোটার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সাধারণ স¤পাদক শাহ বায়েজিদ আহাম্মেদ, রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ স¤পাদক মাযহারুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








