আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা মহিলাদলের যুগ্ম সাধারন সম্পাদক সহমিনা আক্তার রুমা’র শ^াশুরী এবং বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিমের মাতা রাবেয়া বেগম (৮০) নামাজে জানাযা (১৪জুলাই২৩ইং) শুক্রবার সকাল ১০টায় স্থানীয় কলাকোপা গ্রামে অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। নামাজে জানাযা’য় অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূধন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, যুবদল নেতা আব্দুল মতিন, শ্রমিকদল নেতা উজ্জল হোসেন, ছাত্রদল নেতা নোমান বাবু, মরহুমার পরিবারের সদস্যগন সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। এদিকে, মরহুমা রাবেয়া বেগমের মৃত্যু’তে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। উল্লেখ্য, রাবেয়া বেগম কলাকোপা গ্রামের আবেদ আলীর সহধর্মীনি ছিলেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








