
ফাতেমা আক্তার মাহমুদ ইভা বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা ঃ
১৬ জুলাই বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার দিবস। ২০০৭ সালের এই দিনে সুধাসদন থেকে গ্রেফতার হন তিনি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা চাঁদাবাজির মামলায়।
দীর্ঘ ১১ মাস কারাগারে অন্তরীণ থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় রাজনীতিতে মাইনাস ফর্মুলার অংশ হিসেবেই সেদিন আওয়ামীলীগ সভানেত্রী গ্রেফতার করে। আপোষহীন মনোভাব ও জনদাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাঁকে ২০০৮ সালের ১১ জুন মুক্তি দিতে বাধ্য হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ। ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা । জাতীয় সংসদ ভবনের চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে।






