অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বোয়ালী ইউনিয়নে আওয়ামীলীগের কর্মী সভা গতকাল শনিবার বিকেলে বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ, বোয়ালী ইউনিয়ন শাখার উদ্যেগে কর্মী সভার আয়োজন করে। বোয়ালী ইউনিয়ন আ’ লীগের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম. মোজাম্মেল হক।
স্বাগত বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন
আওয়ামীগের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, বিএনপি ও জামাতে ইসলাম যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামীলীগের সমর্থক মুসলমান ও হিন্দুরা নির্যাতনের স্বীকার হয়েছে। বিএনপি চায় আওয়ামীলীগ ক্ষমতা ছেড়ে নির্বাচন করুক। তাই বি এন পি নির্বাচন বন্ধ করতে , ভোট বন্ধ করতে বোমাবাজি, খুন করে। বিএনপি মানুষের জানমালের ক্ষতি করে। জনগন যদি ভোট না দেয় আওয়ামীলীগের পরাজয় হতে পারে। বিএনপি আমালে বোয়ালী কোন উন্নয়ন দেখাতে পারবে না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন , বাংলাদেশের প্রতি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিব।আওয়ামীলীগ সরকার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ দিয়েছে।বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না, জমি ছাড়া থাকবে না।
আওয়ামীলীগ সরকার মানুষের জানমাল রক্ষা করে। আওয়ামীলীগ সরকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের স্হাপন করেছে। দেশের রাস্তা ঘাটের উন্নয়ন করেছে। মুক্তিযুদ্ধাদের ভাতা দিচ্ছে, ঘর দিচ্ছে। মুক্তিযুদ্ধাদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাদের নামে সড়ক নির্মাণ করছে।মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন ও জাতীয় শহীদ চার নেতার জন্য আপনারা দোয়া করবেন।
আওয়ামীলীগ সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্র মানুষকে ঘর দিয়েছে, টিওবয়েল, ওয়াশব্লক করে দিয়েছেন।
বোয়ালী বিএনপি কোন উন্নয়ন দেখাতে পারবে না। আওয়ামীলীগ বোয়ালী ইউনিয়নের চারিদিকে শুধু উন্নয়ন দেখাতে পারবে। আপনারা তৃনমুল পর্যায়ে সরকারের উন্নয়ন তুলে ধরুন।
নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে আমরা তাদের হয়ে কাজ করব। দলের মধ্যে কারো প্রলোবনে গুপিং করব না। মনে রাখতে আমরা সবাই আওয়ামীলীগ পরিবারের সদস্য।
আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন, গাজীপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, গাজীপুর জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড্ সুদীপ চক্রবর্তী, কালিয়াকৈর উপজেলা আ’লীগের সহ সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ, কালিয়াকৈর উপজেলা আ’ লীগের যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা মো. আফজাল হোসেন খান,
বোয়ালী ইউনিয়ন যুবলীগের সভাপতি
সুমন্ত চন্দ্র সরকার প্রমুখ।
বোয়ালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব শাহাদাত হোসেন জানান , মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম. মোজাম্মেল হকের নির্দেশ মতো বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাএলীগ, ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি সহ সকল সহযোগী সংগঠনকে সাথে নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে, গ্রামে গ্রামে গিয়ে কর্মী সভা করে সংগঠনকে আরো গতিশীল করব । বোয়ালীর মাটি আওয়ামীলীগের ঘাঁটি।
বোয়ালী ইউনিয়ন আ’ লীগের সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ জানান, ২০ বছরের অধিক সময় ধরে আমি বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছি। ইউনিয়নের প্রতিটি বাড়ি, প্রতি গ্রামের মানুষ আমার পরিচিত। বোয়ালী ইউনিয়নে আওয়ামীলীগকে শক্তিশালী করতে সব সময় আমরা কাজ করে যাচ্ছি।
বোয়ালী ইউনিয়নের যুবলীগের সভাপতি
সুমন্ত চন্দ্র সরকার জানান, বোয়ালী ইউনিয়নের যুবলীগ, আ,লীগ, কৃষকলীগ, ছাএলীগ সহ সবাই কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সরকারের উন্নয়নের খবর বোয়ালী ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি।
বোয়ালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে মিছিলসহ স্হানীয় নেতা কর্মীরা দুপুরের পর থেকে বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। কর্মী সভায় অনেক মহিলা কর্মী উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষের উপস্থিতে সভা স্হল হয়ে উঠে উৎসব মুখুর। কর্মীসভা পরিচালনা করেন বোয়ালী ইউনিয়ন আ’ লীগের সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ।
Post Views: 435
Related