রাতপোহালে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি শেষ করেছে। একই দিন দেশের মোট ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী এলাকাগুলোতে গতকাল শনিবার সকালে নির্বাচনী প্রচারণা বন্ধ এবং মধ্যরাতে মোটরসাইকেল চালাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রবিবার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মহাসড়কগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এ ছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া নির্বাচনীয় এলাকায় ছুটি ঘোষনা করা হয়। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলের মধ্যে নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে নির্বাচন সামগ্রী। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। এই উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে সিসি ক্যামেরা থাকবে। এ আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত নৌকা, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান লাঙ্গল, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান গোলাপফুল, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন মো. আশরাফুল আলম (হিরো আলম) একতারা এবং মো. তারিকুল ইসলাম। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন নিয়ে এলাকাবাসী জানায়, এ নির্বাচন নিয়ে সকলের মদৈ কৌতুহল রয়েছে। তবে নৌকা ও একতার মধ্যে মুল প্রতিদন্দীতা হব।এ নির্বাচনে রাজপথের প্রধান বিরোধী বিএনপি অংশ নেয়নি। এ ছাড়া প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নেওয়া দল ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী দেয়নি।স্বতন্ত্র প্রার্থী হিরো আলম গতকাল সন্ধ্যায় রাজধানীর রামপুরায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি ভোটের আগের রাতে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার না পাঠাতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন বলে জানান। এ ছাড়া তিনি ভোটের দিন নিকেতন, সাততলা বস্তি এবং কালাচাঁদপুর এলাকায় গণ্ডগোল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।নৌকার প্রার্থী মোহম্মদ আলী আরাফাত বলেনে,নির্বাচনের পরিবেশ ঠিক থাকলে নৌকার জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ।আমরা সবাই বৃহত্তর আওয়ামী লীগ পরিবারের সদস্য। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। ষড়যন্ত্র, চক্রান্ত ও বিদেশি প্রভুদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। আওয়ামী লীগ যখনই পরাজিত হয়েছে তখনই বাংলাদেশ পিছিয়ে গেছে। আওয়ামী লীগ যখনই জয়ী হয়েছে বাংলাদেশ এগিয়ে গেছে, আমরা এগিয়ে গেছি। এছাড়া ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন : সোমবার সারাদেশে ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হতে যাচ্ছে তার মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হবে ৩৯টিতে। এর মধ্যে ৭টি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। এ ৭ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ইভিএমে। পৌরসভাগুলো হচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপনির্বাচন হবে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এ ছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হবে। এদিকে ঢাকা-১৭ সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং সারাদেশে ৭টি পৌরসভা, উপজেলা পরিষদ ও ৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে। এছাড়া বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলার স›দ্বীপ উপজেলা পরিষদের নির্বাচন। এই দুই দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার (এমএফএস) অর্থাৎ বিকাশ নগদ, রকেট জাতীয় প্রতিষ্ঠান, পেমেন্টে সিস্টেম অপারেটর (পিএসও) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) বন্ধ থাকবে।প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১২ জুলাইয়ের প্রজ্ঞাপন মোতাবেক ১৭ জুলাই সোমবার জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্য আসনে উপ-নির্বাচন ও ৭টি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবীদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন, ১টি উপজেলা পরিষদের শূন্য পদের (রাজশাহী জেলার বাঘা উপজেলা) উপনির্বাচন, ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ১১টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপ-নির্বাচন এবং ১৯ জুলাই ১টি উপজেলা পরিষদের (চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা) শূন্য পদের উপ-নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন অর্থাৎ ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, পিএসও এবং পিএসপি বন্ধ থাকবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচনি এলাকায় উল্লেখিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় (যদি থাকে) এর অত্যাবশ্যকীয় সব বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








