আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার মধ্য তারিকাটা দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী পদে কর্মচারী নিয়োগ বাছাই পরীক্ষা ও গঠিত ম্যানেজিং কমিটি বাতিলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অত্র মাদ্রাসার আবসর প্রাপ্ত নৈশ প্রহরী আঃ ছত্তার খানের কনিষ্ঠ পুত্র মোঃ মহিবুল্লাহ খান আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ অত্র মাদরাসায় গত ২৪-০৮-২০২০ ইং তারিখ দৈনিক যায়যায় দিন পত্রিকার বিজ্ঞপ্তি মোতাবেক ০৬-০৯-২০২০ ইং তারিখ মাদরাসার নৈশ প্রহরি পদে নিয়োগের জন্য আবেদন করিয়াছিলাম । অত্র মাদ্রাসার সুপার সাহেব (মোবাইল নং-০১৭১০৬২১৫৪৫) কর্মচারী নিয়োগ এর জন্য যাবতীয় কাজ সম্পন্ন করে নিয়োগ বাছাই বোর্ড গঠন করে কিন্তু কি কারনে নিয়োগ বাছাই পরীক্ষা গ্রহন করেন নাই তা আমার অজানা । অত্র মাদরাসার প্রতিষ্ঠা কালে আমার দাদারা তিন বিগা জমি রেজিস্ট্রি কৃত দলিল মূলে দান করেন, এবং আমার বাবা ঐ সময় অত্র মাদরাসার নৈশ প্রহরি পদে চাকুরি করেন । আমার বাবা ২০২০ সালের ফেব্র্রুয়ারি মাসে অবসর গ্রহন করেন । সুপার সাহেব মাজে মাজে মাদরাসার বিভিন্ন কাজকর্মে আমাকে ডেকে সকাল থেকে বিকাল পর্যন্ত বিনা বেতনে কাজ কাজ করাতেন । কারন সুপার সাহেব বলতেন তোমার বাবা অবসরে যাবার পরে তোমাকে চাকুরি দিবো । যার ফলে দীর্ঘ মাস বছর ধরে বিনা বেতনে যাবতীয় মাদরাসার কাজ করে আসছি । সুপার সাহেব আমাকে প্রায়ই বলতো যে এখন এডহক কমিটি চলে ম্যানেজিং কমিটি গঠন করা হলেই তোমাকে নিয়োগ দিবো । হটাৎ করে সুপার সাহেব ১৪-০৭-২০২৩ ইং তারিখ আমাকে বলে মহিবুল্লাহ শুক্রবার তোমাদের কর্মচারী নিয়োগ পরীক্ষা আমি সুপার হুজুরকে বললাম আপনি নিয়োগ সংক্রন্ত ব্যপারে কোন কথা তো বললেন না এবং আমি আরো বললাম এখন তো এডহক কমিটি চলে কিভাবে নিয়োগ দিবেন । তিনি বললেন কমিটি আমার মত আমি করিয়াছি এ ব্যাপরে তুমি বেশি বুজিও না। কমিটির ব্যপারে আমি বলতে চাই অত্র মাদরাসায় অষ্টম শ্রেনীতে আমার একটি মেয়ে নিয়োমিত লেখাপড়া করে । সুপার সাহেব ও কোন শিক্ষক কোন দিনই ক্লাসে ম্যানেজিং কমিটি গঠনের আলোচনা করেননি এমনকি মাদরাসার ছাত্র/ছাত্রী ও অভিভাবকগন ও জানেন না যে অত্র মাদরাসায় ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে । কি ভাবে সুপার সাহেব গোপনে অবৈধ ভাবে এই ম্যানেজিং কমিটি গঠক করলো । যাই হোক নিয়োগ সংক্রন্ত ব্যপারে সুপার সাহেবের সাথে কথা বললে তিনি বললেন নিয়োগের জন্য ১০,০০০০/-( দশ লক্ষ ) টাকা ডাক উঠিয়াছে । তুমি নিয়োগ নিলে ১০,০০০০/-( দশ লক্ষ) টাকা দিতে হবে। পরে আমি গোপন সূত্রে যানিতে পারিলাম এই অবৈধ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ খলিল এর মেয়ে জামাই মোঃ বেল্লাল হোসেন,পিতাঃ মোঃ ছোবাহান গাজীকে প্রার্থী করে নগত দশ লক্ষ টাকা গ্রহন করেন । তাই গোপনে অবৈধ ভাবে সদ্য গঠন করা ম্যানেজিং কমিটি ও ২১-০৭-২০২৩ ইং তারিখের মাদরাসার কর্মচারী নিয়োগ বাছাই পরীক্ষা বাতিল করার জন্য সংশ্লিষ্ট উদ্ধোতন কতৃপক্ষের নিকট অভিযোগ করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







