বায়েজিদ পলাশবাড়ী গাইবান্ধা) : পলাশবাড়ীতে মুনছুর আলীর বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পে জমি অধিগ্রহণ না হলেও প্রায় সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে উত্তোলনের অভিযোগ উঠেছে মুনছুর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত জমির অংশীদাররা। অভিযোগ রয়েছে, পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী মৌজার সাবেক ৭৯/৮০ নম্বর দাগ এবং বর্তমান ৮৩১ নম্বর দাগের ০.০৯৪৮ একর জমির বিপরীতে ৫ কোটি ৫৬ লাখ ৪৩২ টাকা অধিগ্রহণের অর্থ উত্তোলন করা হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, ওই পরিমাণ জমি বাস্তবে মহাসড়কের জন্য অধিগ্রহণ বা হস্তান্তর করা হয়নি। ভুক্তভোগী রেখা বেগমসহ অন্যান্য অংশীদারদের অভিযোগ, সাসেক প্রকল্প-২ সংশ্লিষ্টদের আপত্তি, অন্যান্য অংশীদারদের আপত্তি এবং এলএমসি কেস নং ২৭০/২০২৩-২০২৪ ও এলএ কেস নং ১১/২০১৯-২০২০-এর বিষয়গুলো নিষ্পত্তি না করেই মুনছুর আলীর নামে অধিগ্রহণের অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি, বিষয়টি যথাযথভাবে সরেজমিন যাচাই না করে কাগজপত্রের ভিত্তিতে অর্থ ছাড় করা হয়েছে। দলিলের হিসাবেও উঠছে প্রশ্ন অভিযোগকারীদের দেওয়া কাগজপত্রের তথ্য অনুযায়ী, নুনিয়াগাড়ী মৌজার এসএ খতিয়ান-১৬, আরএস খতিয়ান-২৫ এবং জেএল নম্বর-৬৯-এর সাবেক ৭৯/৮০ নম্বর দাগে মুনছুর আলীর বাবা মৃত মোফাজ্জল হোসেন ১৯৫৩ সালের ২১ জানুয়ারি ৪২৫ নম্বর দলিলের মাধ্যমে মোট ১২৭ শতাংশ জমির মালিকানা লাভ করেন। পরবর্তীতে ১৯৬৯ সালের ১৯ নভেম্বর ০১/৬৯ নম্বর কেসের মাধ্যমে সড়ক বিভাগের কাছে ৩২ শতাংশ জমি অধিগ্রহণ করা হয় বলে নথিতে উল্লেখ রয়েছে এতে মোফাজ্জল হোসেনের নামে অবশিষ্ট থাকার কথা ৯৫ শতাংশ জমি। এরপর ২০০২ সালে বিভিন্ন দলিলের মাধ্যমে ওই জমির একটি অংশ পরিবারের সদস্যদের মধ্যে হস্তান্তর করা হয় ২১৬৯ নম্বর দলিলে ছেলে আল মামুনকে ৩৯ শতাংশ, ২১৭০ নম্বর দলিলে স্ত্রী হালিমা বেগমকে ৩ শতাংশ এবং ২১৯৪ নম্বর দলিলে দুই মেয়ে রোকেয়া বেগম ও শাহিনা পারভীনকে পৃথকভাবে ৫ শতাংশ করে মোট ১০ শতাংশ জমি দেওয়া হয়।...
Read moreDetailsগোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ও লোকসংগীতশিল্পী ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা...
Read moreDetailsমোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর আয়োজন করেন,গোবিন্দশ্রী পূবালী...
Read moreDetailsরংপুর ব্যুরো: দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যুহয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে...
Read moreDetailsরংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতীরজান গ্রামের জিয়ারুল হকের ১৪ বছর বয়সী কন্যা যুথি আক্তার নিখোঁজ হওয়ার প্রায়...
Read moreDetailsরংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ৪ দিন ধরে অজ্ঞাত এক বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে মিনারুল...
Read moreDetailsবায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) : বহুল আলোচিত গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভা নির্বাচনকে সামনে রেখে কাজ করছেন মেয়র,কাউন্সিলরসহ বিভিন্ন পদের প্রার্থীরা। মেয়র পদে হাফ ডজন প্রার্থী থাকলে ও হেভিওয়েট ৪ প্রার্থীর মধ্যে ৩ জনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে বলে তারা স্ব স্ব ফেসবুক ওয়াল থেকে পোস্ট করেছেন। ৫ অক্টোবর সোমবার সাবেক জেলা পরিষদ সদস্য (স্বতন্ত্র) মেয়র প্রার্থী মনিরুজ্জামান ফুল মিয়া তার ফেসবুক পোষ্টে লিখেছেন একটি বিশেষ মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি উল্লেখ করেছেন। এর আগে একই অভিযোগ করছেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ তিনি উল্লেখ করেছেন তার সুদুর প্রসারী রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ আই পদ্ধতি ব্যবহার করে তাকে সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করে অনলাইনে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ব্যাপারে দলীয় নেতাকর্মী ও ভোটারসহ সবাইকে সতর্ক থাকার কথা উল্লেখ করেছেন। বিগত সময়ে একই অভিযোগ করছেন উপজেলা জামায়াতের নীতিনির্ধারক ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি খায়রুল ইসলাম চান।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও হেয় প্রতিপন্ন করার অভিযোগের কথা তার নিজস্ব ফেসবুক আইডি থেকে তিনি জানিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও ভোটারদের এসব গুজবে কান না দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। অভিযোগ করেনি গাইবান্ধা জেলা বিএনপি নেতা,পলাশবাড়ী উপজেলার সাবেক যুবদল সভাপতি ফরিদুল হক রুবেল। তিনি তার আপন গতিতে সমান তালে জন সমর্থন আদায়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীগ মাঠে না থাকায় এবার স্থানীয় সরকার নির্বাচনে অংশ করতে পারছে না।...
Read moreDetailsপার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...
Read moreDetailsস্টাফ রিপোর্টার \ ৭ অক্টেবার বুধবার রাজবাটী আরপিটিআই মিলনায়তনে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয় দিনাজপুরের আয়োজনে ধ্রব পরিষদের বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ...
Read moreDetailsরংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন তার স্ত্রী আমিনা বেগম (৬০)। একই...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob