ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই এনসিপির সৌভাগ্য: রাশেদ
স্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করার পরও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে না, এটিকেই তাদের সৌভাগ্য বলে মন্তব্য...
Read moreDetailsস্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করার পরও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে না, এটিকেই তাদের সৌভাগ্য বলে মন্তব্য...
Read moreDetailsতৃণমূলের নেতাকর্মীদের বিপদে-আপদে খোঁজ নেওয়া এবং তাদের আগলে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।...
Read moreDetailsশিরোনাম- ১ । অবস্থান কর্মসূচিতে উত্তাল বিজয় রাকিন সিটি: রাকিনের ১৬ বছরের জঘন্য প্রতারণা ,অত্যাচার, অনাচারের বিরুদ্ধে গণ-বিস্ফোরণ শিরোনাম -২।...
Read moreDetailsপ্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে আসছে বিশেষ চমক। সেই...
Read moreDetailsআর কে আকাশ, পাবনা প্রতিনিধি: "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানে পাবনায় এবিএস ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ) পাবনা শহরের সুনামধন্য প্রতিষ্ঠান ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয় এবং স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখন এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বৃক্ষপ্রেমিক রোটারিয়ান মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকা ছাড়াও বিভিন্ন স্কুল এবং কলেজ শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, নিজ সন্তানের মতো এর সঠিক পরিচর্যা করে বড় করে তুলতে হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খব্দকার মোহাম্মদ নাসিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখনে, নদী ও পরিবেশকর্মী ড. মো. মনছুর আলম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা সবার সহযোগিতায় পূর্ণতা পাবে। আসুন আমরা সবাই মিলে এই ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যেকে গাছ লাগাই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার নদী ও পরিবেশকর্মী শফিক আল কামাল, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রিন টিভির জেলা প্রতিনিধি আর কে আকাশ, সাংবাদিক রাব্বি ইসলামসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গাছের চারা নিতে আসা শিক্ষার্থীরা। গাছের চারাগুলোর মধ্যে ছিল বিভিন্ন জাতের কলমের আম, কাঁঠাল, পেয়ারা; ঔষধী বৃক্ষের মধ্যে নিম, অর্জুন এবং বহেরা; শোভাবর্ধনকারী গাছের মধ্যে রয়েছে কাঠবাদাম, সোনালু, কৃষ্ণচূড়া, বকুল ইত্যাদি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ভূইয়া। আলোচনা ও শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ শেষে অতিথিগণ ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজ আঙিনায় দুটি টাওয়ার পাম্প এবং একটি সোনালু গাছের চারা রোপণ করেন।
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob